বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৪৮

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, বীরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মণ্ডল, বীরগঞ্জ থানার পরিদর্শক (ইন্সপেক্টর) আবু রায়হানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাঁরা বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *