এমপি দিপু ভুইয়ার পক্ষ থেকে সকল এইচ,এস,সি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন / নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য নুরুন্নবী ভূঁইয়া

৪৫

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ ১ রুপগঞ্জ আসনে সংসদ সদস্য এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে ২০২৬ সালের সকল এইচ,এস,সি ও সমমানের পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক,রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নুরুন্নবী ভুইয়া।
নুরুন্নবী বক্তব্যে বলেন একটি দেশ,একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা।
এই বিবেচনায় বলা হয় শিক্ষাই জাতির মেরুদন্ড,একজন ব্যক্তির উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর।
যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর।
প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়।একটি বাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে,ঠিক একজন মানুষ যখন সমাজে শিক্ষিত হয়ে ওঠে তখন তার সাথে তার পরিবার,সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে ওঠে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *