11:39 pm, Saturday, 20 June 2026

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 03:05:47 pm, Wednesday, 17 June 2026
  • 2 Time View

মোজাম্মেল হক :বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের নেতৃত্বাধীন প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর ২টায় আয়োজিত এ অনুষ্ঠানে ‘ফাইভ জিরো প্লাস’ এবং ‘এনাফ’ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সিবিও ও সিভিসি প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য এবং ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, দলগত চেতনা ও দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম কার্যকর উপায়। আমি আশা করি, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া, আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, পারুল রানী সাহা ও আব্দুল কাদের। এছাড়াও শিশু ফোরামের সভাপতি জান্নাতুন লিমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে শিশুদের সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি।সাতক্ষীরা প্রতিনিধি :শেখ মাসুদ হাসান মনি

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : 03:05:47 pm, Wednesday, 17 June 2026