​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

৩৪

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।​আজ ১৫ জুন ২০২৬ তারিখ, সোমবার ভোর আনুমানিক ০২৪০ ঘটিকার সময় এই অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ ভোলাহাট বিওপির নায়েব সুবেদার মোঃ সোনারুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৫/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়।

​বর্তমানে উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো জিডি করার মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *