গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গজারি গাছ কাটার সময় অটোসহ আটক ২

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাথুরা বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গজারি গাছ কাটার সময় দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে কর্তিত গজারি গাছের খণ্ড এবং একটি ব্যাটারিচালিত অটো জব্দ করা হয়।

বন বিভাগের এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর রেঞ্জাধীন রাথুরা বিটের ৬ নম্বর বড় রাখুরা মৌজার সংরক্ষিত বন এলাকায় টহল চলাকালে গাছ কাটার শব্দ শুনে বন কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হন। পরে সেখানে গিয়ে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ছেও করাত দিয়ে গজারি গাছ কাটছেন এবং কাটা গাছের খণ্ড ব্যাটারিচালিত অটোতে তোলা হচ্ছে।

বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ১নং আসামি সেলিম মিয়াও ২নং আসামি হাসিবুল দুই জনকে আটক করা হয়। অপরদিকে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দা ও করাত নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বন বিভাগের দাবি, ঘটনাস্থলে থাকা অপর এক অভিযুক্তকে তারা পূর্ব পরিচয়ের ভিত্তিতে শনাক্ত করেছেন। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সদ্য কর্তিত ১২টি গজারি গাছের খণ্ড এবং প্রায় ২ টন বহনক্ষমতাসম্পন্ন একটি সবুজ রঙের ব্যাটারিচালিত অটো জব্দ করা হয়। জব্দকৃত বনজ দ্রব্য স্থানীয় ব্যবস্থাপনায় বিট অফিসে সংরক্ষণ করা হয়েছে।

বিট কর্মকতা শেখ ইমদাদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক বন মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *