আলোচিত দুই মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা

আলোচিত দুই মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে মানহানির দুটি মামলায় জামিন পেলেন কুষ্টিয়া -৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও ইসলামী আলোচিত বক্তা মুফতি আমির হামজা।

আজ রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি আদালতের এজলাসে প্রবেশ করেন।
এরপর জামিন আবেদনের শুনানি করে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আজ আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ আবু তালেব। অপরদিকে ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

এ মামলায় তিনি স্থায়ী জামিন নিতে সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তার আবেদন শুনে তার জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *