মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পুরানপাড়া গ্রামের আলী আহমদ ছেলে মোঃ শফিক (৩৮)।
আজ শুক্রবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, অদ্য ২৬ জুন ২০২৬ তারিখ আনুমানিক ০৮১৫ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ ভর্তি একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে মিনি পিকআপের উপরে রাখা অতিরিক্ত চাকা তল্লাশি করার সময় চালক মোঃ শফিক (৩৮), পিতা-আলী আহমদ, গ্রাম-পুরানপাড়া, ডাকঘর-সাবরাং, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজার দৌঁড় দিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি’র টহল দল ধাওয়া করে আটক করতে সক্ষম হয় এবং পিকআপের অতিরিক্ত চাকার ভিতর হতে কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ২৩টি মিনি কাট যা গণনা করে ৪৬,৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লেখিত ইয়াবা ট্যাবলেট টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উক্ত ব্যক্তিকে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।