রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এমন মনোভাবকে সামনে রেখে সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। অভিযানে আসামীবিহীন ভারতীয় দুটি গরু আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীনস্থ সাহেবের আলগা বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ১০৫১/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর নামক এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় দুটি গরু আটক করা হয়।

আটক করা গরুগুলো রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল হকের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।