নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধুন্দার বাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুড়ইল ইউনিয়ন জামায়াতের সম্মানিত আমীর আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১নং বুড়ইল ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক হুসাইন মুহাম্মাদ মানিক।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা তারবিয়াত সেক্রেটারী আবু আইয়ুব সাঈদী। বিশেষ আলোচক হিসেবে দারস পেশ করেন অত্র ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম, মোঃ জালাল উদ্দীন, জনাব আব্দুল হামিদ, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, নাজিম উদ্দীন এবং আলমগীর হোসেন বাবুসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের কর্মীদের আদর্শিক ও নৈতিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।