​মো:সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদক দমনে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) দুটি পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং অবৈধ মোবাইল ফোন জব্দ করেছে।
​বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব চোরাই পণ্য ও মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা।​প্রথম অভিযান (১৭ জুলাই ২০২৬): আজ সকাল ৯:৩০ মিনিটে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবির টহল দল। সেখান থেকে ২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।​দ্বিতীয় অভিযান (১৬ জুলাই ২০২৬): গতকাল সকাল ৯:০০ টায় শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অপর একটি অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।​জব্দকৃত মাদকদ্রব্যগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় এবং মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
​চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি চোরাচালান বিরোধী তৎপরতায় ব্যাপক সাফল্য দেখিয়েছে। মাসজুড়ে বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ জব্দ করা হয়েছে:​২৬৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ
​৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ ​৪৬ বোতল মদ
​২১টি মোবাইল ফোন
(সবমিলিয়ে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা।) ​এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন:​”আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রুখে দিতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”