মিজানুর রহমান, (বগুড়া): বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত স্বর্ণগ্রাম ইউনিয়নের ঝাউপাড়া এলাকায় স্থানীয় জনগণের সাথে এক আন্তরিক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অত্র এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়ে খোলামেলা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা করা হয়।

বুধবার (১৫ই জুলাই) ঝাওপাড়া এলাকায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বগুড়া জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক দুই বারের সফল চেয়ারম্যান মাহবুব আলম মানিক।

এ সময় এলাকাবাসী তাদের দৈনন্দিন জীবনের নানা সংকটের কথা তুলে ধরলে প্রধান অতিথি তা অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। এলাকাবাসীর সমস্যার কথা শুনে তিনি দ্রুত ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

​এলাকাবাসীর উদ্দেশ্যে বিএনপি নেতা মাহবুব আলম মানিক বলেন, জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা শোনা আমাদের দায়িত্ব। আমরা অবহেলিত মানুষের পাশে থেকে জনকল্যাণে নিবেদিতভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। অবহেলিত এই জনপদকে পরিকল্পিত উন্নয়নের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারা বজায় রাখতে বিএনপি সবসময় জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। সভায় স্থানীয় এলাকাবাসী তাদের এলাকার শিক্ষা, রাস্তাঘাট ও অবকাঠামোগত সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।