শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই ২০২৬ইং তারিখ দুপুরে পটুয়াখালী জেলার সদর থানাধীন সদর রোড লঞ্চঘাট এলাকা হতে অভিযান পরিচালনা পটুয়াখালী জেলার বাউফল থানার বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আলতাফ হোসেন @মোঃ আনোয়ার বয়াতী (৪৮) পিতা মৃত আলী হোসেন হাকিম বয়াতী, সাং-ধরান্দী, কমলাপুর ইউ/পি, থানা ও জেলা পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায়, বাদীর ছোট বোন ভিকটিম বাকপ্রতিবন্ধী। অভিযুক্ত রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে তাদের বাড়ীতে আসা যাওয়া করত এবং ভিকটিমকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিত। অভিযুক্ত ভিকটিমের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন বাদীর বোন ঘর থেকে বাহির হয়ে পাশ্ববর্তী মোল্লার ব্রীজের পাশে গেলে ভিকটিমকে অভিযুক্ত মজা খাওয়ানোর কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম বাড়ী এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত বললে ভিকটিমের বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করন।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই র্যাব-৮, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয় ।স্কোয়াড্রন লিডার রাশেদ কোম্পানী অধিনায়ক
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী