রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালী থেকে আমাদের নিজস্ব প্রতিনিধির তথ্য চিত্রে রয়েছে বিস্তারিত প্রতিবেদনঃ বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান দেশরত্ন জননেত্রী
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নোয়াখালীতে
আ’লীগ নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ।
(৬ জুলাই সোমবার) নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডার চর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে শপথ অনুষ্ঠানে প্রায় ২/৩ শ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ গ্রহণ করেছে। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, মাদার অব হিউম্যানিটি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে ও দলের ঐক্য অটুট রাখতে শপথ করেছে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।
এরকম একটা ভিডিও সোসাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ জামাল উদ্দিন শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠে বলেন, প্রিয় মুজিব সৈনিক সংগ্রামী বন্ধুরা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা যেদিন ডাক দিবেন সবাই সেদিন ঐতিহাসিক প্রত্যাবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আওয়ামী লীগের ঐতিহ্য ও সম্মান ধরে রাখতে হবে।”
এসময় বিবদমান নেতারা হাত মিলিয়ে ও হাত উঁচিয়ে সকল দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
রাজনীতি বিশ্লেষক গণমাধ্যম সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী বলেন, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ ও স্থানীয় বিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য ও মাদার অব হিউম্যানিটি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের এ শপথ পড়ানো হয়। পরে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শপথ অনুষ্ঠান শেষ করেন।