ঈদের গরম আর বিদ্যুতের লুকোচুরি

(রম্য কবিতা)

>মাহবুবুল আলম ফারুকী।

ঈদ এসেছে, খুশি এসেছে, এসেছে নতুন জামা,

কিন্তু গরম এমন পড়েছে, ঘামেই ভিজে গা মা!

ফ্যানটা ঘুরবে এই আশাতে তাকিয়ে থাকি চুপ,

বিদ্যুৎ বলে, “আমি চললাম!”—দিয়ে যায় এক ডুপ!

ফ্রিজের ভেতর কোরবানির গোস্ত ছিল বেশ,

লোডশেডিংয়ের অত্যাচারে গন্ধে অস্থির দেশ!

বাচ্চা বলে, “আব্বু শুনি, ঈদের আনন্দ কই?”

মোমবাতির আলো দেখে উত্তর খুঁজে নই।

রৌমারীর রাজিবপুরে চলছে কেমন খেলা,

বিদ্যুতের সাথে জনগণের লুকোচুরি বেলা।

সরকারি আর বেসরকারি অফিস যখন ছুটি,

তবু কেন কারেন্ট বাবু কাটে এমন ভুঁতি?

হিটস্ট্রোকের ভয় দেখিয়ে সূর্য হাসে রোজ,

মানুষ তখন বিদ্যুৎ খোঁজে, করে কত খোঁজ!

জনপ্রতিনিধি, প্রশাসন, কর্তৃপক্ষ ভাই,

জনগণের এই কষ্টটা দেখার সময় নাই?

এমন যদি চলতেই থাকে দিনের পরে দিন,

কারেন্টের পক্ষ নিলে পরে হতে পারে ঋণ!

তাই বলি হে বিদ্যুৎ বাবু, রাগ কোরো না আর,

ঈদের পরে অন্তত এসে দাও একটু উপহার।

ফ্যানটা ঘুরুক, ফ্রিজটা বাঁচুক, হাসুক সবার মুখ,

রাজিবপুরে কারেন্ট এলে ঈদ হবে সুখমুখ!